মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলাধীন কেউটখালী এলাকায় ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনে একাধিক গাড়িতে ডাকাতি করে পালানোর সময় অজ্ঞাত এক ডাকাতে মৃত্যু হয়েছে। এই ঘটনায় ডাকাতে হামলায় ইমাম হোসেন (১৭), মোঃ হৃদয় (১৭) নামে দুই জন আহত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৩ টার সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কেউটখালী এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনে বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিকেট দিয়ে একাধিক গাড়িতে ডাকাতি করে ৭-৮জনের সঙ্গবদ্ধ ডাকাত দল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় ডাকাতরা পরে সেখান থেকে অজ্ঞাত এক ডাকাতের লাশ উদ্ধার করে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ডাঃ মারুফা জানান হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর ইসলাম জানান কেওটখালী এলাকায় রাস্তায় ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই গিয়ে দেখি ডাকাত পালিয়ে যায়। তবে তখন ঘটনাস্থল থেকে এক ডাকাতে লাশ উদ্ধার করি, তার কাছ থেকে দেশিও রামদা ও কোমরের সেন্ডেল বাধা অবস্থায় ছিল। এখন ও পরিচয় নিশ্চিত করা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ শনাক্ত করা যাবে।