মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন।
শুক্রবার বিকালে রামপাল ইউনিয়নের হাতিমারা মক্কা মদিনা মার্কেটের দ্বিতীয় তলায় রামপাল ইউনিয়ন জাতীয় পার্টি দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির রামপাল ইউনিয়ন সভাপতি মোঃ নুরুজ্জামান ও সাধারন সম্পদক সাওখাত হোসেন কে নির্বাচিত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেলা আহবায়ক কমিটির দায়িত্ব প্রাপ্ত সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান বাবুল,

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন রাহাত, মিরকাদিম পৌর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল হোসেন জাতীয় পার্টির জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান সেলিম, জাতীয় পার্টির জেলা আহবায়ক কমিটির সদস্য এএফ এম আনিফুজ্জামান দিদার,
জাতীয় পার্টির মুন্সীগঞ্জ জেলা যুব সংহতি সভাপতি মুনায়েম হোসেন ভূইয়া, জাতীয় পার্টির টংগিবাড়ি উপজেলার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান বাদল, উক্ত অনুষ্ঠানে সঞ্চলেনায় ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আহবায়ক জাতীয় যুব সংহতি জহিরুল ইসলাম নাঈম, এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা আহবায়ক কমিটির সদস্য আরশাদ আলী, জাতীয় পার্টির মুন্সীগঞ্জ সদর উপজেলা সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,
জাতীয় পার্টির মুন্সীগঞ্জ সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ওহাব মিয়া,জাতীয় পার্টির মুন্সীগঞ্জ সদর উপজেলা সমাজ কল্যান সম্পাদক আমির হোসেন, মিরকাদিম পৌর জাতীয় পার্টির ৩নং ওয়ার্ড সহ সাধারন সম্পাদক মোঃ সোহেল রানাসহ আরো অনেকেই।