শ্রীনগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সভাপতিত্ব করেন।
ইউনিয়ন পরিষদের সচিব খন্দকার মোশাররফ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আলমাস, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য নূরজাহান বাবুল, উপজেলা মন্দির কমিটির সভাপতি কাজল দাস, হরপাড়া মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক, শ্রীনগর সরকারি গার্লস স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক কাজী নিজামুল ইসলাম, ইউপি সদস্য সালাম, হুমায়ুন শেখ, সোহাগ মোড়ল, মোশারফ হোসেন, জাকির হোসেন, স্বপন, সুমি আক্তার, মাহবুব হোসেন প্রমুখ।

তারিখঃ ০৮-০৯-২০২২ইং