স্টাফ রিপোর্টারঃ
লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন শেখের সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.আলমগীর কবির খাঁন , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. শাহজাহান খাঁন সাজু।
এসময় উপস্থিতি ছিলেন,লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মৃধা,আক্তারুজ্জামান মোল্লা,সদস্য আনোয়ার হোসেন বেপারি,সোহরাব হোসেন পাঠান,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফকির,উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ফয়সাল শিকদার,আওলাদ হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ শামীম,উপ-প্রচার সম্পাদক শেখ মামুন,যুবলীগ নেতা দিদার হাসান মোল্লা,কার্যকরী সদস্য মাকসুদ রানা,শাওন পাঠান সহ শ্যামল, জালাল,মানিক, ছাত্রলীগ নেতা রাসেল হোসেন নিরব প্রমুখ।