পুলিশের সিসি ক্যামেরার আওতায় আসলো মুন্সিগঞ্জ শহর

মুন্সিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

এবার পুলিশের সিসি টিভি ক্যামেরার আওতায় আসলো মুন্সিগঞ্জ শহর ও আশেপাশের এলাতকা। জেলা শহরে ও আশাপাশের গুরুত্বপূর্ন স্থানে বসানো হয়েছে ১২০টি ক্যামেরা। ২৪ঘন্টা এসব ক্যামেরার মাধ্যমে চলছেমনিটরিং।মঙ্গলবার দুপুরের জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব ক্যামেরার “কমান্ড, কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টারের” উদ্ধোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ।

ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠনে পক্রিয়া শুরু করেছেন। আমরা এন্যালক থেকে ডিজিটালের দিকে চলে যাচ্ছি। তেমনই জেলা পুলিশ, থানা পুলিশের কার্যক্রম, ক্রাইম কন্টোল এগুলো আমরা ডিজিটালি করার পক্রিয়ায় অনেকখানি এগিয়েছি। সেটির একটি অংশ আমরা মুন্সিগঞ্জে দেখতে পাচ্ছি। পুরো মুন্সিগঞ্জ শহরকে ডিজিটাল ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে। এতে ট্যাফিক নিয়ন্ত্রন, অপরাধ প্রবনতা কমনো, অপরাধী সনাক্ত সহ জরুরি ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

তিনি আরো বলেন, জেলা শহর ও পাশবর্তী পঞ্চসার ইউনিয়নের ১২০টি পয়েন্টে বসানো হয়েছে এমন ক্যামেরা। শহরতলীর রাস্তাঘাট, অলিগলি, আদালত প্রাঙ্গন, যানবাহনের স্ট্যান্ড সহ গুরুত্তপূর্ণ স্থান এখন জেলা পুলিশের নজরদারির আওতায়। এতে পৌর এলাকার কয়েললাখ মানুষের প্রতিদিনে চলাচলে বাড়লো নিরাপত্তা বলয়। দিন রাত ২৪ঘন্টা সিসি ক্যামরায় এখন রাখা হবে। পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আর পরিসর বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

“কমান্ড, কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টারের” উদ্ধোধনে উপস্তিতি ছিলেন, মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব সহ উর্ধত্বন কর্মকর্তারা।