মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার মালির পাথর নূরে মদিনা জামে মসজিদ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস।
মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়ার ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু,মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মকবুল হোসেন, মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুবি রাজন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, সাবেক জেলা পরিষদ সদস্য গোলাম রসুল সিরাজী রোমান,
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম পলাশ, মিরকাদিম পৌর কাউন্সিলর আওলাদ হোসেন প সার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প সার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য জাহিদ হাসান। দোয়া মাহফিল পরিচালনা করেন মালির পাথর নূরে মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম প্রমূখ ।