পদ্না বহুমুখী রেল সেতুর নিচের রাস্তা কেটে মাটি বিক্রি করা বন্ধের দাবীতে মানববন্ধন।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
পদ্না সেতুর রেল প্রকল্পের রাস্তার মাটি কেটে বিক্রি করার প্রতিবাদ ও মাটি বিক্রি করা বন্ধের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্না সেতু উত্তর থানা সংলগ্ন এলাকার মহা সড়কে কুমারভোগ ও মেদিনীমণ্ডল এলাকার শতশত নারী পুরুষ ১৯ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।এ মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ কুতুবউদ্দিন,মহিলা মেম্বার রিনা বেগম,আসলাম ঢালী,
সাংবাদিক রফিকুল ইসলাম রফিক,আব্দুল হালিম মেম্বার,নাসির,মিঠু খান,খাজা মোঃনাসির,ইকবাল হোসেন,স্বাধীন ব্যাপারী,সাবেক ছাত্র নেতা জামাল হোসেনসহ আরো অনেকেই।বক্তারা এ সময়ে মাটি কাটার মুল হোতা সেতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন বুলবুলের বিচারের দাবী করেন।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
তাং১৯.০৮.২২