শ্রীনগরে অবৈধ ড্রেজার বিচ্ছিন্ন।

তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা বাঘড়া উনিয়নের সিকদার বাড়ি ও মাখঢাল গ্রাম। ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও নয়াবাড়ি ও খান বাড়ি গ্রামের অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের জন্য সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ উপজেলার ফসলি জমি এবং সরকারি স্থাপনা রক্ষার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবুবকর সিদ্দিক জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘড়া সাবেক মেম্বার আনোয়ার হোসেন , বাঘড়ার সভাপতি জুয়েল এর নিয়ন্ত্রনাধীন সহ আলম সাড়েং মেম্বার ভাগ্যকূল ইউনিয়ন, সাবেক মেম্বার সামাদ এর, জুয়েল বেপারী এবং আলামিনগং এর মোট ৫টি ড্রেজার এর পাইপ বিনষ্ট করা হয়েছে। এসময় ইউনিয়নেরর এলাকাবাসী উপস্থিত ছিলেন।