মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মাধ্যমে মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালন করছে মুন্সীগঞ্জের সর্বস্থরের মানুষ। দিবসটি উপলক্ষে সোমবার বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমানসহ শহীদদের রুহের মাগফেরাত কামায় জেলা জুরে খাবার ভিতরন ও মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। সোমবার দুপুর১২টায় শহরের মুন্সীর হাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আফসার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর গনিষ্ঠসহচর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মহিউদ্দিন। এছাড়াও জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।