মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের পদ্মার চরে ঘরে ঘরে রান্না করা খাবার পৌছে দিলো ইউনিয়ন আওয়ামীলীগ। সোমবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের বাংলাবাজার ইউনিয়নের পদ্মার চরের কয়েক হাজার পরিবারে ঘরে ঘরে এই খাবার বিতরণ করা হয়। এর এর আগে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মন্দিরে প্রর্থণা করা হয়।
পরে বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাবাজার ইউনিয়ন সেচ্ছা সেবক লীগ সভাপতি শাহআলম মাঝির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন পীর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল সরকার ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নান্নু,ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি
জাকির মুন্সী ,খোরশেদ মেম্বার,নুরু মিঝি,শাহআলম মাঝি, আব্দুর রব মাঝি,খোকন মাঝি,সমাজ সেবক অলিউল্লাহ মাঝি, পল্লী চিকিৎসক কাউসার সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।