মারধরের বিচার না পেয়ে মুন্সীগঞ্জে যুবকের আত্মহত্যা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মারধরের বিচার না পেয়ে ও অপমান সইতে না পেরে রাহায়ন ইসলাম আলিফ নামের এক যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যার অভিযোগ  পাওয়াগেছে। রবিবার দুপুরের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈয়দিঘীর পাথর এলাকার নিহত যুবককের নিজ বাড়িতে থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পরিবার সূত্রে জানাগেছে  গত (৯ আগষ্ট) মিরকাদিম পৌরসভার টেংগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ছেলে রাজু, জালালউদ্দিনের ছেলে মোঃ জয়, মোশারফ মিস্ত্রির ছেলে মানিকসহ কয়জনের একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী গ্রুপ রায়হান ইসলাম আলিফকে মারধর করে। পরে স্থানীয়রা গ্রুরুতর অবস্থায় আলিফকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলে ভর্তি করে । পরে বিষয়টি মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোঃ শহিদুল ইসলাম শাহীন‌কে জানান আলিফের পরিবার। পরে তিনি ১৫ আগষ্টের পরে সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা করবে বলে সিদ্ধান্ত নেন। সেই সালিশি বৈঠকে বসার পূর্বেই মারধর কারি সন্ত্রাসীরা প্রতিদিন আলিফকে রাস্তায় অপমান করে। সেই অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেচে নিয়েছে আলিফ, এমন দাবী পরিবারের। তবে এটাকে হত্যাকান্ড বলেও দাবী করেন তারা।
হা‌তিমাড়া তদন্ত কেন্দ্রের এস আই মোঃ তু‌হিন জানান, শু‌নে‌ছি কিছু‌দিন আ‌গে মারামা‌রি হ‌য়ে‌ছে ত‌বে আজ গলায় ফাস দি‌য়ে আত্নহত‌্যা ক‌রে‌ছে কি কার‌নে সেটা এখ‌নো জানা যায়নি, ত‌বে ময়না তদন্ত ক‌রার পর জানা যা‌বে।