মো. মাসুম হাসান, টংগিবাড়ি মুন্সীগঞ্জ
মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্থনীতি পরিবার’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
গতকাল শুক্রবার মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা ইউনিয়নে এ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা। এসময় ৪২টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও অর্থনীতি পরিবার সংগঠনের উপদেষ্টা জনাব নুরুন্নবী আলম।
সংগঠনটির সভাপতি ইলিয়াছ খান বলেন, গাছ শুধু আর্থিকভাবেই দেশের জন্য ফলপ্রসূ হবে না, সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য। নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংঠনের সাধারন সম্পাদক মো. জনি হোসাইন। শফিকুল ইসলাম, মো. আল আমিন, মো. সিহাব হোসাইন, মো. শফিক, শারমিন আক্তার, সুমা আক্তার, মাকসুদা আক্তার প্রমুখ।
তারিখ: ১১-০৮-২২ইং