মুন্সীগঞ্জে চলছে লাখ লাখ টাকার জুয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে চলছে রমরমা জুয়ার আসর। দীর্ঘ ৪ মাস যাবত প্রতিদিন লাখ লাখ টাকা জুয়া খেলা চলে এখানে। কেউ প্রতিবাদ করলেই চলে মারধর। হে এমন জুয়ার আসর এখন সদর উপজেলার চরাঞ্চলের বাংলাবাজার ইউনিয়নে। সেখানে মিজান মেম্বারের নেতৃত্বে চলে জুয়ার রমরমা আসার।
এতে করে যুব সমাজ ধ্বংসের পাশাপাশি প্রতিদিন নিঃশ্ব হচ্ছে।

স্থানীয়রা জানান,
মহেশপুর গ্রামের নুরা মিয়ার মাছ টাষকৃত পুকুরের পাড়ে দীর্ঘদিন যাবত জুয়া খেলা চলিয়ে আসছে ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য নিজাম মেম্বারের ছোট ভাই সাবেক ইউপি সদস্য মিজান মেম্বার। তার নেতৃত্বে প্রতিদিন জুয়ার আসর বসে এখানে। চলে মাদক সেবন। এতে গ্রামের যুব সমাজ চরম ভাবে হুমকিতে পড়েছে।

স্থানীয় যুবক অলিউল্লাহ মাঝি বলেন, রবিবার বিকালে জুয়া খেলার প্রতিবাদ করায় আমার উপর হামলে পরে জুয়ার নেতৃত্বদান কারী মিজান মেম্বার ও তার সন্ত্রাসী বাহীনি। এসময় খালাসি নামের এক বদ্রলোক আমাকে তাদের হাত থেকে রক্ষা করায় আমি প্রাণে বেচেগেছি।

তবে জুয়ার বিষয়টি অশ্বিকার করে অভিযুক্ত মিজান মেম্বার বলেন,আমরা জুয়া খেলছিনা মাছ চাষকৃত পুকুর পাহারা দিচ্ছিলাম। এটা তার ভুল বুঝে জুয়া খেলছি বলে অভিযোগ তুলেছে যা মিথ্যা ও বানোয়াট।

মুন্সীগঞ্জ সদর থানা ও‌সি তদন্ত মোঃ রা‌জিব খান জানান জুয়ার খেলার প্রতিবাদ কর‌তে গি‌য়ে যুব‌কে মারধরের ঘটনা আমার জানা নেই ত‌বে কেউ য‌দি অ‌ভি‌যোগে ক‌রে তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নি‌বো।