মুন্সীগ‌ঞ্জে ছাত্র দ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
বিএনপি’র কেন্দ্র ঘোষিত বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের আহবায়ক মোঃ রোমান হোসেনের নেতৃত্বে,

শহর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন মঙ্গলবার সকা‌লে মুন্সীগঞ্জ জেলা সদ‌রের মা‌নিকপুর থে‌কে সুপার মা‌র্কেট চত্ব‌রে এ‌সে এই বি‌ক্ষোভ মি‌ছিল শেষ ক‌রে। প‌রে সুপার মার্কেটে সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিল শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায় ও সদস্য আরো উপস্থিত ছিলেন ৯ টি ওয়ার্ডের নেতা কর্মীরা।