সৈয়দ মোঃ শাকিল (গজারিয়া) মুন্সীগঞ্জ
জহির রায়হান সোহাগ সভাপতি রেজাউল শিকদার সাধারন সম্পাদক ও কাউছার আকন্দ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ কমিটি গঠন করা হয়।
সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি আওলাদ হোসেন ও সাধারন সম্পাদক মোঃ শাহ জালাল হোসেন স্বাক্ষরিত ত্রিশ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি গজারিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত সভাপতি জহির রায়হান সোহাগ বলেন বাংলাদেশ আওয়ামী মোটার চালক লীগ আওয়ামী লীগের দুঃসময়ে সংগঠন। মজলুম ও অধিকার আদায়ে কর্মঠ একঝাঁক কর্মি নিয়ে আজ থেকে আটারো বছর পূর্বে ২০০৪ সালে একটি সফল সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামি লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্রাতৃপ্রতিম শ্রমিক সংগঠনের উদ্যামি চেতনা নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করে। এরপর থেকে এযাবৎ কাল অব্দি সংগঠনটি সারা দেশে সফলতার সাথে শ্রমিক অধিকার আদায়ে ঐকান্তিক ভাবে কাজ করে যাচ্ছে।
নবগঠিত সংগঠনটির গজারিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক কাউছার আকন্দ মুঠোফোনে জানায় বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ সংগঠনটি গজারিয়া উপজেলায় কার্যক্রম বাস্তবায়নে আমরাই প্রথম পদচারনা শুরু করবো। অনুমোদিত কমিটি গজারিয়ায় উপজেলায় বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের প্রতিষ্ঠাতা কমিটি হিসেবে বিবেচিত হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ মুন্সীগঞ্জ জেলা কমিটি সভাপতি আওলাদ হোসেন সাধারন সম্পাদক শাহজালাল হোসেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নারায়ণগঞ্জ সদর উপজেলা সভাপতি মোঃ জীবন সহ প্রমূখ।