খান শাকিল, মুন্সীগঞ্জঃ
টংঙ্গিপাড়া থেকে আসা ঢাকাগামীএকটি বাস পদ্মা সেতু থেকে বেপরোয়া গতিতে নামার সময় যাত্রীবাহী একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর দের টার দিকে মাওয়ার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টঙ্গীপাড়া পরিবহন একটি বাস বেপরোয়া গতিতে পদ্মা সেতু থেকে নামার সময় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পদ্মা উত্তর থানার ২শ গজর দূরে উল্টে যায়। এতে বাসের ১০জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
স্থানীয়রা জানান, হাই বাসটি স্পিটে ওভারট্রেক করার করনে বাসটি উল্টে যায় তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা সেতু উত্তর থানার ওসি মোঃ আলমগীর হোসেন, থানার কাছেই এই দূর্ঘটনা ঘটে তবে দুর্ঘটনাকবলিত বাসটি সড়কে পড়ে থাকার কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে। এটি সরানোর জন্য রেকার ডাকা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।