মুন্সীগ‌ঞ্জে কেওয়ারে সবুজ কুঁড়ি বাংলাদেশের বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জে পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদরের কেওয়ার এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিল বাগের পীর মো: সাইফুর রহমান।

এতে সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুর রহমান নাঈমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, অর্থ সম্পাদক মো: ইউসুফ শেখ, প্রচার সম্পাদক মেহেদি হাসান হিমেল, আব্দুস সাত্তার ও মো: সাফান সহ অন্যরা। এসময় বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ রোপন করা হয়।