সিরাজদিখানে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সিরাজদিখান প্রতিনিধি:

৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা তুহিন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাফাত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা এলজিইডি প্রকৌশলি মো.রেজাউল ইসলাম, থানার ওসি একেএম মিজানুল হক,মেডিকেল অফিসার ডা.শহিদুল ইসলাম খন্দকার,মালখানগর ইউপির চেয়ারম্যান সানজিদা আক্তার জোসনা,লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হকসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ।
এসময় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে পুরস্কৃত হন মনোয়ারা বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে পুরস্কৃত হন তুষার আহমেদ, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা হিসেবে পুরস্কৃত হন পারভিন আক্তার, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে পুরস্কৃত হন আতিকুর রহমান, শ্রেষ্ঠ ইউনিয়নের পুরস্কার পায় মালখানগর ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুরস্কার পায় মালখানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।