মুন্সীগঞ্জ প্রতিনিধি :
নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউপির উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুরা গ্রামের গাজী বাড়ির আঙ্গিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বলেন বিএনপির সমর্থিত আমার প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী শাহীন মুন্সীর লোকজন নানা ভাবে আমার নির্বাচনী প্রচারনায় বাঁধা দিচ্ছে পাশাপাশি মোবাইলে হুমকি দিচ্ছে আমার কর্মীদের এমনকি তারা রাতের আধারে আমার পোষ্টার ফেস্টুন ছিড়ে পানিতে ফেলে দিচ্ছে। এ অবস্থায় আমার প্রচারনা কাজে চরম বিঘ্ন ঘটছে। বিষয়টি আমি আইন শৃঙ্খলা কাজে যারা নিয়জিত তাদের জানিয়েছি। তারা বলছে বিষয়টি গুরত্ব সহকারে দেখবে। নির্বাচনের দিনটি যতই ঘনিয়ে আসছে তাদের হুমকি দামকি ততই বাড়ছে । তাদের দেওয়া হুমকিতে আমার কর্মীরা নিরাপত্তা হীনতায় ভোগছে আমি নির্বাচনী প্রচারনা নিবিঘ্নে চালাতে চাই সে লক্ষে সহযোগীতা চাই। বর্তমান চেয়ারম্যান তোতা মিয়া মুন্সীর বাধক্য জনিত রোগে মারা গেলে তার পুত্র শাহীন মুন্সী বজ্রযোগিনী ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনের পরিবেশটি অশান্ত করার পায়তারা করছে। অবাধ সুষ্ট ও সুন্দর পরিবেশে নির্বাচন হউক এটাই আমার কাম্য। আমার কর্মী সমর্থকদের যেন কোন ভয় ভীতি প্রর্দশন না করে সে লক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী হোসেন,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ শেখ,৯নং ওয়ার্ড মেম্বার আলম দেওয়ান।প্রসঙ্গত, গত ৫ই মে বজ্রযোগিনী ইউপি চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী বার্ধক্য জনিত রোগে মারা যান এর পর থেকে এই ইউনিয়নটির চেয়াম্যান পদ টি শূন্য হয়। এই ইউপিতে ২৭ জুলাই উপনির্বাচন নির্বাচন অনুষ্টিত হবে।