মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে ট্রাক উল্টে হয়ে ২ জন নিহত; আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারে কাছে গ্যাস সিলিন্ডার বোঝাই মিনি ট্রাক উল্টে ২ জন নিহত আহত ৪।

রবিবার দিবাগত রাত ১০ টার দিকে দক্ষিনাঞ্চল থেকে আসা একটি মিনি ট্রাক উল্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত কাউসার(৩০), রাজু (৪০) শরিয়তপুর জেলায়। এ দুর্ঘটনায় এক নারী দুই শিশু ও পিকআপ চালক আহত হয়। তবে এখনো আহতদের নাম ঠিকানা পাওয়া যায় নি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) সুমন দেব জানান, এরুপ একটা ঘটনা শুনেছি। মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে এই ঘটনা ঘটেছে। তবে কতজন মারা গেছে তা এখনো জানতে পারিনি।

শ্রীনগর ষোলঘর স্বস্থ‌ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎস আসাদুজ্জামান জানান, পদ্মা সেতু দুরঘটনার ২ জনকে মৃত অবস্থায় আনা হয়। তবে আহত অপর তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।#

মুন্সীগঞ্জ
১৭.০৭;২০২০