মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
পদ্মা সেতুতে সড়কপথের কাজ শেষ হওয়ায় এবার রেলপথ স্থাপনে কাজ শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। সেতুপক্ষ থেকে রেল কর্তৃপক্ষে আজ থেকে দেওয়া হয়েছে কাজের অনুমতি। আজ শনিবার সকাল ১০থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন করে সেতু ও রেলকর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল।
পরে জাজির প্রান্তে পৌছে বিষয়টি নিশ্চিত করেন তারা।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান জানান, যৌথটিম পরিদর্শন করক হয়েছে। গত ৬তারিখ আমাদের প্রকল্প পরিচালক চিঠি দিয়েছিলো। ১৬তারিখ আমরা সভা করবো, ১৭তারিখ হস্তান্তর করবো।
আমরা আজকে থেকে রেল কর্তৃপক্ষকে কাজের জন্য অনুমতি দিয়েছি। হয়েছে। পুরো সেতু সেতু কর্তৃপক্ষের থাকবে শুধুমাত্র রেলট্র্যাকটি তাদের আওতায় থাকবে।

রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক-১ বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, অনেকদিন ধরেই আমরা চাচ্ছিলাম যে স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করব।
আজকের এই শুভ দিনটি এসেছে। সবাই মিলে প্রাথমিক পর্যবেক্ষণ করা হয়েছে। কিছুকাজ বাকি আছে, তবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ না। আমাদের কাজের অনুমতি দেওয়া হয়েছে। আমরা প্রথমে এটিকে পর্যবেক্ষণে নিবো।
চোখের দেখাতে খুব একটা ভাইব্রেশন হচ্ছে না, তবে এটি টেকনিক্যাল বিষয়, পরোটাই যন্ত্রের মাধ্যমে করা হবে। সেক্ষেত্রে তেমন কোন সমস্যা হবে না, সমস্যা হলেও সেটির সমাধান আছে।
তিন আরো বলেন, আমরা আজকে প্রাথমিক পরিদর্শন করা হয়েছে, আগামীকাল থেকে কারিগরি বিষয় পরিদর্শন করা হবে। যদি ভাইব্রেশন বেশি হয় তবে পরিক্ষামূলক কাজ করা হবে, আর যদি দেখা যায় তেমন কোন বড় সমস্যা নেই সেক্ষেত্রে মূলকাজই শুরু করা হবে।
পর্যবেক্ষণের জন্য ১সপ্তাহ সময় লাগবে। এবং আমাদের যেসব যন্ত্রাংশ আছে, রেললাইন, স্লিপার সেগুলো মাওয়া ও জাজিরা প্রান্তে রাখা হবে। এবং যতদ্রুত সম্ভব আমরা পরিক্ষা নিরিক্ষা শেষে কাজ শুরু করবো। সড়ক পথের কোন বিঘ্ন না ঘটিয়েই আমাদের কাজ শেষ করবো।
তারিখঃ ১৭-০৭-২০২২ইং