ঢাকা-মাওয়া এক্সপ্রেসওতে উল্টে গেলো মাইক্রোবাস, আহত-৫

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চাকা বিস্ফোরণ হয়ে দূর্ঘটনা শিকার হয়েছে একটি মাইক্রোবাস।এ আহত হয়েছে গাড়িতে থাকা ৫যাত্রী। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট নামক স্থানে মাওয়া মুখি লেনে এদূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জিয়াউর রহমান(৩০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে, অপর আহতওমর পলাশ(৩২), মিঠু (৩২), শিহাব (২৮), তুহিনকে(২৯) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসে সাব-স্টেশন অফিসার শাহ-আলম জানান, দূর্ঘটনার খবরপেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দূর্ঘটনা কবলিত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ৫যাত্রীকে আহত হয়েছে, যাদের মধ্যে জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবজল হোসেন জানান, ৯যাত্রী সহ ঢাকা থেকে পদ্মা সেতু সহে শরিয়তপুরের অভিমুখে যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথিমধ্যে শ্রীনগর এলাকায় পৌছালে গাড়িটির পেছনের বাম পাশের চাকা বিস্ফোরণ হয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, একযাত্রীর হাতে কিছু অংশ কেটে গেছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

তারিখঃ ১৪-০৮-২০২২ইং