মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করলে নেমে অবয়ব আহমেদ পুর্ণ (১৬) নামের নিখোঁজ কিশোরের মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার(১৪ জুলাই) সন্ধা সোয়া ৬টার দিকে তার মরদেহ হাটলক্ষীগঞ্জের লঞ্চঘাট এলাকার অদুরে ধলেশ্বরীর মাঝ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, এর আগে বুধবার (১৩ জুলাই) দুপুর ১২ টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। কিশোর নিখোজ হয়। সে নয়াগাঁও এলাকার অপূর্ব সূচনা’র ছেলে। পূর্ণ ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: লুৎফর রহমান জানান, গত বুধবার (১৩ জুলাই) বেলা ১২ টার দিকে কিশোর অবয়ব আহমেদ পুর্ণ তার কয়েকজন বন্ধুর সাথে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে তার হাতে থাকা ফুটবল টি ছুটে যায়। সে সময়েই সে স্রোতের তোরে পানি নিচে তলিয়ে যায়। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩০ ঘন্টা উদ্ধার কাজ চালিয়ে বৃহস্পতিবার সন্ধা সোয়া ৬টার দিকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আবু ইউসুফ জানান, আমরা উদ্ধার অভিযান পরিচালনা করার ৩০ ঘন্টা পর ধলেশ্বরী নদী থেকে বৃহস্পতিবার সন্ধা সোয়া ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে নিহতের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।#