চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১৪ বৎসরর সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

সেলিম রেজা. চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা মোড় হতে কাম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতত্ব্ব্ব একটি অভিযান পরিচালনা করে।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ১২ জুলাই ২০২২ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে,

মাদক মামলায় ১৪ (চৌদ্দ) বৎসরের সাজা প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ আব্দুল্লাহ, পিতা-মোঃ শফিকুল আলম, সাং-মালবাগডাঙ্গা, ইউপি- চরবাগডাঙ্গা, থানা- ও জেলা-চাপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে গ্রেফতার র‍্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।

উপেরাক্ত ঘটনায় উক্ত আসামীক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।