সাকিব আহম্মেদ বাপ্পি, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে জেলা আওয়ামী
মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে । স্থানীয় সূত্রে জানা যায় ,মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ান বাজার থেকে
পঞ্চসার ইউনিয়নের দশকানিতে নিজ বাড়িতে আসার পথে এই হামলার ঘটনা ঘটে।
হামলার গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে । মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা জানান হামলায় অংশ নেয় ৭ থেকে ৬ জন স্থানীয় সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায় সম্প্রতি ঐ এলাকায় কিশোর গা্যংয়ের উৎপাত বেড়েছে পুলিশের উচিত এগুলো নিয়ন্ত্রনে জোরালো অভিযান প্রয়োজন।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ
সূত্রে জানা যায় এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সীগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে মৎস্যজীবী নেতার উপর হামলার ঘটনা ঘটে।