টঙ্গিবাড়ীতে অবসর প্রাপ্ত সেনাবাহিনীর  স্ত্রীকে কুপিয়ে জখম এর প্রতিবাদে মানববন্ধন
টঙ্গিবাড়ী( মুন্সিগঞ্জ) প্রতিনিধি :

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় ছিনতাইকারী আকাশ ও তার সহযোগীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসি। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার কামারখাড়া বাজারে মানববন্ধন করেন শতাধিক জনগন।

জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সিরাজ হালদারের স্ত্রী মোসাম্মত জহুরা বেগম( ৫৫) বুধবার রাত ১টার সময় গাজীপুর থেকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামের মিতারা মাদ্রাসার পশ্চিম পাশে পৌছালে একই গ্রামের মুরগী আলমগীরের ছেলে আকাশ ও মেহেদী তাকে গতিরোধ করে এলোপাতারি ভাবে কুপিয়ে সাথে থাকা নগদ দের লক্ষ টাকা, একটি মোবাইল, দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তার আত্মচিৎকারে এলাকাবাসিরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এই ঘটনায় দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ আকাশকে বৃহস্পতিবার কামারখাড়া বাজার থেকে গ্রেফতার করে। আহত জহুরা বেগম ঢাকার একটি হাসপাতালে মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে। তার শরীরে ১২০টি সেলাই করা হয়। এদিকে সন্ত্রাসীর প্রতিবাদে স্থানীয় জনগন মানববন্ধন করেন। মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লূৎফর হালদার ( খুকু), ইউনিয়ন আ,লীগ সভাপতি মতিউর রহমান মতি, ইউপি সদস্য নজরুল ইসলাম মোল্লা, সাবেক সদস্য মো. আজিম, সমাজ সেবক মজিবুর শিকদার, ইকবাল শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম মোল্লা ও সাবেক পাঁচগাও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাউসার হালদার প্রমূখ। তারা বক্তব্যে বলেন, আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই মাদক সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে তার বিরুদ্বে একাধিক মামলা রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন মানববন্ধনকারীরা।

এবিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি। তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বলেন, এই ঘটনায় আকাশ নামের একজনকে আটক করা হয়েছে।