মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সিমান্তবর্তী নারায়ণগঞ্জের আলিরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিরকাদিম সংলগ্ন নদীর অংশে এ দুর্ঘটনা ঘটে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় ট্রলারটির কোন লোক কেউ নিখোঁজ নেই।
সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ ঢাকা অভিমুখে যাচ্ছিলো।
এ সময় মালবাহী ট্রলারটি ঢাকা থেকে মুন্সিগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে মিরকাদিম সংলগ্ন নদীর অংশে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
কোষ্টগার্ড জানান, ধলেশ্বরীতে ডুবে যাওযা ট্রলার উদ্ধার অভিযানে কাজ করছে কোষ্টগার্ডের ও ডুবুরি দল। কোষ্টগার্ড আরো জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ট্রলারটি সনাক্ত করতে পেরেছি।
এখন ট্রলার উদ্ধারের কাজ চলছে। ক্রেন আসলেই ট্রলারটি তীরে উঠানো হবে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক কিংবা জব্দ করা যায়নি।