মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটির আয়োজনে কমিটির পরিচিতি ও উপজেলা, পৌরসভা কমিটি গঠন উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা সদরে পৌর সুপার মার্কেটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃ আসাদুজ্জামান বাবুলের সঞ্চালনায় মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি জাতীয় পার্টি যুগ্ন আহ্বায়ক গোলাম মোহাম্মদ রাজু, মিরকাদিম পৌর আহ্বায়ক কমিটির মোঃ কামাল হোসেন, মিরকাদিম পৌর যুগ্ন আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন রাহাত,

আইন বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, মোঃ নোয়াব মিয়া, মোঃ হাবিবুর রহমান সেলিম, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ আরিফুজ্জামান দিদার, মোঃ মুনায়েম আহমেদ ভূইয়া, শামীম ফরাজি, মোঃ আব্দুল হাকিম হাওলাদার,মিরকাদিম কামাল হোসেন, দেলোয়ার হোসেন খান বাদল, গজারিয়া উপজেলার সভাপতি হান্নান, নাইম হোসেন প্রমুখ।