মুন্সীগঞ্জের পদ্মাসেতুর উত্তর প্রান্তে গাড়ির চাপে দীর্ঘ লাইন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পদ্মাসেতু পার হতে ভীড় পড়েছে পদ্মাসেতুর উত্তর টোল প্লাজার সামনে। টোল প্লাজায় এনালক সিস্টেমে টোল নেওয়ার জন্য টোল নিতে খানিকটা সময় লাগছে আর এ কারনে শত শত গাড়ি লাইন লেগে যাচ্ছে।
ছুটির দিনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে পদ্মাসেতু পার হচ্ছে আবার প্রাইভেট কারে চড়ে সেতুর উপর দিয়ে পদ্মাসেতু পার হচ্ছে শত শত প্রাইভেট কার।
মাত্র কয়েকদিন আগেও এই প্রমত্ত পদ্মা পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা পদ্মাপাড়ে বসে থাকতে হয়েছে আজ যেখানে মাত্র পাচ থেকে ছয় মিনিট সময় লাগছে।
স্বাচ্ছন্দে এবং অনায়াসে প্রমত্ত পার হতে পেরে আনন্দিত এই রুটে চলাচলরত যাত্রী সাধারণ।
তবে বেলা বাড়ার সাথে সাথে এই চাপ কমতে পারে বলে মনে করছ সেতু কতৃপক্ষ।