মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির ৩ নেতাকে সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৩ সতস্যকে সংবর্ধণা দিয়েছে শিলই ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঢাকার একটি রেস্টুরেন্টে সদর উপজেলা বিএনপির সদস্য সেকান্দার বাদশাহ ,

খালেদ হোসেন বেপারী ও শাহ আলম বেপারীকে এই সংবর্ধণা দেয়া হয়। সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টা ভিপি মাসুম।
সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ সালাউদ্দিন ফারুক সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,শিলই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খালেদ হোসেন বেপারী, বিএনপি নেতা শাহ আলম বেপারী,

মনির হোসেন বেপারী, মোঃ শাহীন বেপারী, মইনুল মাঝি,খলিল মাঝি, আমিনুল হক, জহির দেওয়ান, বাবুল হোসেন চৌকিদার, মোহাম্মদ হোসেন বেপারী প্রমুখ।