মুন্সীগঞ্জে আগুনে পুড়লো ৯টি দোকান, প্রায় ২০লক্ষ টাকা

সিরাজ‌দিখান (মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অগ্নিকান্ডে ৯টিি দোকান পুড়ে ছাই হয়েগেছে। আরো দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে উপজেলার মালখানগর গ্রামের কলেজ রোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সিরাজদিখান ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে পাশে থাকা আরো ১৫/২০ টি দোকানের ক্ষতি হতো।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান মার্কেটের মাঝামাঝি বিউটি পার্লার ২ টি সেখান থেকেই আগুন লাগে তবে মশার কয়েল নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে জানা যায়নি। মার্কেটের পশ্চিম দিকে শহীদের স্টেশনারি দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

১১ টি দোকানে সব মিলিয়ে ৩০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। এছাড় পুড়ে ছাই হয়েছে, সুবল স্টোর, ময়না শীলের বিউটি পার্লার, শিল্পী বেগমের বিউটি পার্লার, নকুলে মুদি দোকান, জাবেদের মুদি দোকান, বিশু মন্ডল স্টোর, মোসলেমের ইলিক্ট্রিক দোকান, তামিম ফল ভান্ডার,

পাশে ক্ষতিগ্রস্ত হয়েছে সজিবের হোটেল ও রুহুল আমিনের চা-পিঠার দোকান।
সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা জানান রাত ৪ টার দিকে খবর পাই। আমাদের দুইটি ইউনিট দ্রুত গিয়ে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কোন হতাহত হয়নাই। কিভাবে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে তা জানা যায় নাই। তবে প্রাথমিক ধারণা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হতে পারে।
৩০-০৬-২০২২