তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাঃ সম্পাদক এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮জুন মঙ্গলবার বাদ জোহর কুশাড়ীপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিশাদ শিকদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আরাফাত, উপগ্রন্থ প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান সুমন, সদস্য মহসিন রেজা, কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নোবেল হাসান।
আরো উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মমিন ও মাদরাসার সাধারণ সম্পাদক মাসুম প্রমুখ।