আজকের পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

টঙ্গীবাড়িতেক দৈনিক আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও টঙ্গীবাড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: মাসুম’র আয়োজনে টঙ্গীবাড়ি প্রেসক্লাবে বর্ষপূর্তি উদযাপন হয়।

টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গিবাড়ী উপজেলা শাখার সভাপতি ও নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ি উপজেলার সাধারণ সম্পাদক জনাব মো: সাইফুর রহমান, টঙ্গীবাড়ি থানা ওসি তদন্ত মো: শফি উদ্দিন, সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম বিপ্লব।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহ সভাপতি ফরমান দেওয়ান, শেখ সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক এবাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক অনিক শেখ, সাংবাদিক সালমান হাসান। আরও উপস্থিত ছিলেন হোসাইন হাওলাদার, আরিফ মোল্লা, শুভ মাঝি প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন- টঙ্গীবাড়িতে মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করব। এবং আজকের পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।