মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১শে জুন) বিকাল ৩টায় উপজেলার হামদার্দ বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় ইয়োগা প্রশিক্ষণও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, হামদার্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আমানুল্লাহ ও ইন্ডিয়ান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার, ড. বিনয় জর্জ।
হামদার্দ বিশ্ববিদ্যালয়র প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় অধ্যাপক ড. একে আজাদ খান, মুন্সীগঞ্জ-গজারিয়া সার্কেল এএসপি মো: মিনহাজ উল ইসলাম, গজারিয়া উপজেলার নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর, গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে আন্তর্জাতিক ইয়োগা (যোগ) দিবস পালন করে আসছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা (যোগ) দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ জুন কে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা দেয়। এবং বাংলাদেশও দিবসটি পালনের পক্ষে সমর্থন দেয় এবং এই দিবসটি পালন করে আসছে।