মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
পদ্মা সেতুর ও দুই পাড়ের মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা নবনির্মিত থানা দুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ থানা দুটির উদ্বোধন করেন তিনি।
এসময় পদ্মা সেতু উত্তর থানা উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ থেকে যুক্ত হয়েছে মুন্সীগঞ্জ ১- আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও ৩ আসনের সংসদ সদস্য এ্যাড মৃণাল কান্তি দাস।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লবসহ আরো অনেকেই।