মুন্সীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার দুপুর ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

জেলা তথ্য অফিসের(ভারপ্রাপ্ত) মোঃ. শাহ আবদুল রহিম নরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়,  অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মিনহাজ- উল- ইসলাম জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী প্রমুখ।