মোঃ সাখাওয়াত হোসেন মানিক. মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তুর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও বেগম খালেজা জিয়া’র সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া হয়েছে ।
শুক্রবার বাদ জুমা স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ অয়োজন করা হয় । তন্তুর ইউনিয়ন বিএনপি নেতা মো . সিরাজ হাওলাদারের সভাপতিত্বে ও তন্তুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আদিলুর রহমান আদিলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতোয়ার মল্লিক , লেহাজউদ্দিন শেখ , শফি শেখ , ইসরাফীল শেখ ,
মো . ইব্রাহীম , আলমগীর খান , জহিরুল মল্লিক , মজিবর শেখ , যুবদল নেতা মনির , টিটু , ইলিয়াস , তাজিম , সাগর , জসিম , দিলু , সেলিম, তন্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ডালিম , সেলিম , নাসির , তন্তর ছাত্রদলের সবুজ , নাহিদ , আরমান , মুরাদ , আলামিনসহ তন্তুর ইউনিয়ন বি ,এন ,পির, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ গ্রহন করে ।