ঈদের আগে পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন বললেন-পৌর মেয়র আককাস আলী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

আসন্ন পবিত্র ঈদুল আযহার আগে প্রথম পর্যায়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়ে প্রায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সিসি ক্যামেরা আওতায় হলে পৌর শহরের ইভটিজিং মাদক, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

এছাড়াও সিসি ক্যামেরায় যদি কোন কিছু ধরা পড়ে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং সিসি ক্যামেরা স্থাপন হলে শহরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশের পক্ষে অনেক সহজ হবে পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান আলী, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,

প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, সাব-ইন্সপেক্টর এরশাদ মিয়া, বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান,বিরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান, ইনটারনেট ব্যবসায়ী বেলাল হোসেন প্রমুখ।

এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ,পৌর শহরের ঔষধ, কাপড়, রড-সিমেন্ট ও ইলেকট্রিনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি/সম্পাদক,সদস্য,সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে পৌর শহরকে পুরো সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সকল ব্যবসায়ী সমিতি ও পৌরবাসী। এটি একটি যুগ উপযোগী যুগান্তকারী পদক্ষেপ উল্ল্যেখ করে বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান বলেন,

পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন হলে যেকোন অপরাধ সহজেই সনাক্ত করা যাবে। যার ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে। তাই এমন উদ্যোগ নেওয়ার জন্য পৌর মেয়র কে ধন্যবাদ জানাই।