আদমজীতে গ্যাস লাইন ফেটে ভয়াবহ আগুন ।
নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাস সংযোগ বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত;হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷ শুক্রবার (১৭ জুন) সকালে আদমজী ইপিজেডে এই ঘটনাটি ঘটে। পলমল গ্রুপের নির্মানাধীন একটি ভবনের পাইলিং করার সময় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আদমজী ইপিজেডে নির্মানাধীন ভবনের পাইলিং করারা সময় গ্যাস সংযোগের বিস্ফোরণ ঘটে। এ সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের
বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নাই ।
এদিকে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তিতাস গ্যাসের ব্যাবস্থাপনা পরিচালক প্রোকৌশলী হারুনর রশীদ মোল্লা।