চরসাংহারদি দারুলউলুম কওমি মাদরাসায় মাসিক ১ম ওয়াজ ও ইসলামিক আলোচনা সভা

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চরসাংহারদি দারুলউলুম কওমি মাদরাসায় মাসিক ১ম ওয়াজ ও ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুন বাদ মাগরিব বালুচর ইউনিয়নের চরসাংহারদি দারুলউলুম কওমি মাদরাসার আয়োজনে মসজিদ ও মাদ্রাসার উপদেষ্টা চরসাংহারদি সমাজ কল্যান সংস্থার সভাপতি সৈয়দ আলতাফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় এই মাসিক ১ম ওয়াজ ও ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে হেদায়েত নসিহতের বয়ান করেন আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা ও খলিফা মুফতি আবরারুজ্জামান পাহাড়পুরী দামাত বারকাতুহুম শাইখুল হাদিস :জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ও জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসা ঢাকা

বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসা সুনামধন্য মহাদ্দিস মাওলানা তাসলিমুল হাসান সাহেব দামাত বারকাতুহুম। সুযোগ্য জামাতা পীর সাহেব উজানীএবং মাদরার মুহতামিম মাহমুদ কুমিল্লা।

এ-সময় উপস্থিত ছিলেন এলাকার ধর্মপ্রান মুসল্লীরা।
দোয়া মোনাজাত ও তোবারক বিতরনের মধ্য দিয়ে ওয়াজ ও ইসলামিক আলোচনা সভা সমাপ্তি হয়।