মুন্সিগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন ১২ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী। 

বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ

আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ পিটিআই এর হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, পিইডিপি-৪, সাব- কম্পোনেন্ট ২.৫ এর আওতায় শিক্ষক ও সুপার ভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হুমায়ুন কবীর সরদার সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মোঃ হানিফ মিয়া সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রিক।

রিক হেড অব প্রোগ্রামের উপপরিচালক দীপক রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে এবং লৌহজং উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ কাইয়ুম মিয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, রিকের মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবু সাঈদ মন্ডল।

১২ দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ আবু সাঈদ মন্ডল এবং মোঃ কাইয়ুম মিয়া। এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকের ৩২ জন প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবীর সরদার বলেন- আমরা ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছি, তাদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করে শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে হবে। প্রতিটি শিশু যেন বড় হয়ে এক একটি পরিবারের হাল ধরতে পারে সে লক্ষ্য নিয়ে পাঠদান করতে হবে।