মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায়  সাংবাদিক  মোঃ মোস্তফা আহত হয়েছে 
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
 সড়ক দুর্ঘটনায় বাংলা টিভির মাওয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মোস্তফা গুরুতর  হয়েছেন। শনিবার ( ১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকার একটি  ক্লিনিকে নেওয়া হয়েছে।
আহত মোঃ মোস্তফা বলেন, দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটারসাইকেলে করে বালুচর চৌরাস্তায় যাই সেখানে নবীজিকে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।  বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি মিশুক এসে মোটরসাইকেল কে ধাক্কা দিলে আমি পড়ে গিয়ে আমার বাম হাতটি ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ও আমার স্বজনরা আমাকে হাসপাতালে ভর্তি করে। ঘাতক মিশুক কে  সনাক্ত করা সম্ভব হয়নি।