মুন্সীগঞ্জ প্রতিানধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুরুচিকর বক্তব্যের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব এক প্রতিবাদ সমাবেশে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ প্রশাসক, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, ১৯৭১ সালে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার ও তাদের এই দেশীয় দোসর রাজাকার-আল বদর বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করি।

তাই স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে রাজাকার-একাত্তরের ঘাতক স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের শ্লোগান- একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হাত্যার কুশীলব বি এন পি, জামাত চক্র এতদিন অস্বীকার করে আসছে তারা বা তাদের নেতা জিয়া বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত ছিলনা,
এখন তারা ৭৫এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই শ্লোগানের মাধ্যমে শিকার করে নিল বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার প্রধান কুশীলব ছিল জিয়া, বি এন পি এবং তার সাথে থাকা স্বাধীনতা বিরোধী ঘাতক জামাত-রাজাকারচক্র,এই সত্যতা শিকার করে নেওয়ার তাদের আমি ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার গায়ে একটি আঁচড় পরতে দেওয়া হবে না, আর যদি কখনো এই ধরনের হুমকি দেওয়া হয়, শেখ হাসিনার নামে কুরুচিকর মন্তব্য করা হয়, তাদের আমরা রাজপথে মোকাবেলা করবো ইনশাল্লাহ,
এর পরিনিতি হবে ভয়াবহ, তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু সহ ০৮টি মেগা প্রকল্প আজ বাস্তবায়নের পথে, সকল প্রকার ষড়যন্ত্র- চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার এই সফলতা বি এন পি-জামাত চক্রের সহ্য হচ্ছে না, তাই তারা শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে,
২৫শে জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন, আমাদেরও মাওয়া পদ্মা সেতু পয়েন্টে উপস্থিত থাকতে হবে, বি এন পি, জামাত কোন অপশক্তিকে পদ্মা সেতু উদ্বোধনের দিন মাওয়া পয়েন্টে থাকতে দেওয়া হবে না।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ ফয়সাল বিপ্লব এর পরিচালনায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকেন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ,
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফছার উদ্দিন ভুঁইয়া, সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাস্টার, শহর আওয়ামী লীগ সভাপতি পি পি অ্যাড. আব্দুল মতিন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুল বিন সামাদ প্রমুখ।