মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
পদ্মা সেতুতে পরিক্ষামূলক ল্যাম্পপোস্ট প্রজ্জ্বলিত করা হয়েছে। শনিবার বিকালে সাড়ে ৫টা ৪০এর দিকে মাঝ নদীতে সেতুর ১২নং স্প্যানে ল্যাম্পপোস্ট গুলো প্রজ্জলন করা হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুল কাদেন বিষয়টি নিশ্চিত করেছেন। এটিই প্রথমবারের মত সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বলন হলো।
২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬দশমিক ১৫কিলোমিটার সেতুটিতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয় এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ কয় গত ১৮এপ্রিল পদ্মাসেতুর ৩৬তম স্প্যানে সব শেষ ল্যাম্পপোস্টটি স্থাপনের মধ্যদিয়ে কাজ শেষ হয়েছে।
প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৯৪ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ভাগ। মূল্য সেতুর বাকি থাকা ১ভাগ কাজের মধ্যে ক্যাবল লেইং, রোড মার্কিং,হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট, সাব স্টেশনের কাজ চলমান আছে।এছাড়া গ্যাস পাইপ লাইন ৯৯ দশমিক ২৫ভাগ ও ৪০০কেভিএ বিদ্যুৎ লাইন ৯৯ভাগ অগ্রগতি হয়েছে। আগামী ২৫জুন পদ্মা সেতুর সড়ক পথ উদ্ধোধনের পর খুলে দেওয়া হবে।