মোঃ খান শাকিল. মুন্সীগঞ্জঃ
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের মাদবর বাড়ি মেসের নবীন শিক্ষার্থীকে।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে মাদবর বাড়ি মেস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা মেস।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
নবীন বরণ অনুষ্ঠানে মোহাম্মদ খান শাকিল এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফয়েজ মাদবর, এ সময় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি, মাহমুদুল হাসান তারিফ ও বাংলা টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল মাদবর, দীপ টিভির মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি মোঃ নাহিদ ইসলাম, ও
(ইনস্ট্রাক্টর,ইলেক্ট্রোমেকানিক্যাল) মোঃ মজিবুর রহমান,(ইন্সট্রাক্টর.) শামিম রেজা। সহ অত্র ম্যাসের নবীন ও প্রবীণ শিক্ষার্থী এ সময় বক্তারা সুশিক্ষায় -শিক্ষিত ও দক্ষ মানব শক্তি তে পরিণত হওয়ার আহবান জানান এছাড়াও মাদক মুক্ত সমাজ গঠনের প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।