মোঃ শাকিল খান, মুন্সীগঞ্জঃ
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ড্রিম ইঞ্জিনিয়ার মেসের নবীন শিক্ষার্থীকে।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে ড্রিম ইঞ্জিনিয়ার মেস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা মেস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
মো ফাজলে রাব্বি,মোঃশিবলী সাদিকও মোঃ শিহাব উদ্দিন এর উদ্যোগে ড্রিম ইঞ্জিনিয়ার মেসের নবীন বরণ অনুষ্ঠানে মোঃ জাহিদ হাসন জিন্নাহ এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর প্রকৌশলী ( সাবেক দায়িত্ব প্রাপ্ত বিভাগীয় প্রধান, ইএমটি) মোঃ সোলাইমান হোসেন , ( ইনস্ট্রাক্টর,ইলেক্ট্রোমেকানিক্যাল) মোঃ মজিবুর রহমান,(ইন্সট্রাক্টর… আর,এ,সি) রাতুল হোসেন,
(ইন্সট্রাক্টর..ইলেক্ট্রো মেডিকেল টেকনোলজি) সোলাইমান হোসেন, (জুনিয়র ইন্সট্রাকটর…. আই,পি,সি,টি) পংক্জ সিংহ,(জুনিয়র ইন্সট্রাক্টর… নন-টেক ইংলিশ) শাহিন মিয়া,(জুনিয়র ইন্সট্রাক্টর…. ইলেকট্রনিক্স) আরিফুল ইসলাম, সহ আর বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক বৃন্দ সহ অত্র ম্যাসের নবীন ও প্রবীণ শিক্ষার্থী খঃ আসাদুল ইসলাম আসাদ সহ আর অনেকেই।
এ সময় বক্তারা সুশিক্ষায় -শিক্ষিত ও দক্ষ মানব শক্তি তে পরিণত হওয়ার আহবান জানান এছাড়াও মাদক মুক্ত সমাজ গঠনের প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা করেন।