মুন্সীগঞ্জে অতীশ দীপংকরের দর্শন ও দর্শনবেত্তা সন্মাননা অনুষ্ঠান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বুদ্ধমূর্ণিমা তিথি ২০২২ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপংকরের জীবন দর্শন ও দর্শনবেত্তা সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১ টায় অতীশ দীপংকর জন্মভিটায় স্থাপিত মঠে
বাংলাদের বৌদ্ধ ধর্ম প্রচার সংঘের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের পুলিশের ডিএমডি (অব.) পি আর বড়ুয়ার
সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শণ বিভাগের প্রফেসর ড. রায়হান রাইন,

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ – ই – হাসান তুহিন, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ন মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, সাবেক বিভাগীয় প্রধান পালি বিভাগ ঢাবি ড.সুমন কান্তি বড়ুয়া, অতীশ দীপংক কমপ্লেক্সে এর অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থের,

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ – সভাপতি রণজিত বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ – সভাপতি ভদন্ত স্বরুপানন্দ, রাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম বড়ুয়া।#