দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রবিবার সকাল ১১টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হতে থাকেন।

এসময় পুলিশে নিষেধাজ্ঞার মুখে সেখানে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় পৌছে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। এতে অংশনেয় কেন্দ্রী ও জেলা বিএনপি সহ যুবদল ছাত্রদল সহ অঙ্গসংগঠনের কয়েকহাজার নেতাকর্মীরা।

সমাবেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

নেতাকর্মীরা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। এতে সাধারণ ও নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে আরো অস্থিতিশীল অবস্থা তৈরি হবে।

 

দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।এদিকে দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদ ছাড়াও সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবি ও তত্বাবধায়ক সরকারের দাবি জানান বক্তারা।

জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপমমন্ত্রী মো. আব্দুল হাই সভাপতিত্ব ও সদস্য সচিব কামরুজ্জামান রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবো বক্তব্যরাকেন রাখেন-বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম,

কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল বাতেন শামিম, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মো. মজিবুর রহমান, সিরাজদীখান থানা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান, সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম, জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না প্রমুখ।

তারিখঃ ১৫-০৪-২০২২ইং