উৎসব-আনন্দের মধ্যদিয়ে মোঃ মহিউদ্দিন এর  জন্মদিন উদযাপন করে চেতনায় একাত্তর

সৌরভ আহাম্মেদ জনিঃ

 মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন চেতনায় একাত্তর যথাযথ মর্যাদায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ প্রশাসক, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধে ঢাকা জেলা মুজিব বাহিনীর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর শুভ জন্মদিন উদযাপন করা হয়।

জননেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মোঃ মহিউদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানান চেতনায় একাত্তর সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাড. সোহানা তাহমিনা,

চেতনায় একাত্তর প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাড. সালমা বেগম, জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চেতনায় একাত্তর শহর প্রতিনিধি সামিম আহাম্মেদ, মিরকাদিম প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সন্তান সৌরভ আহাম্মেদ জনি, মুক্তিযোদ্ধা সন্তান ও উম্মুক্ত বিশ্ব বিদ্যালয় হরগঙ্গা কলেজ ছাত্রলীগ সভাপতি সাওন আহাম্মেদ জুম্মান সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

জন্মদিনের কেক কাটার মধ্যদিয়ে উপস্থিত সকলকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। রিকাবি বাজার মহিলা মাদ্রাসার খতিব মাওলানা তোফাজ্জল হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর সু-স্বাস্থ্য, দীর্ঘজীবন ও সফলতা কামনায় দোয়া করা হয়।