মোঃ মহিউদ্দিন এর জন্মদিন  মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের ফুলের শুভেচ্ছা

সামিম আহাম্মেদঃ

১০.০৫.২০২২, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর মহিউদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। জননেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা ও সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রিয় নেতা জননেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

এই সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সালমা বেগম, জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রনেতা সামিম আহাম্মেদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সৌরভ আহাম্মেদ জনি, উম্মুক্ত বিশ্ব বিদ্যালয় হরগঙ্গা কলেজ ছাত্রলীগ সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান সাওন আহাম্মেদ জুম্মান সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।